শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধার হারানো ব্যাগ ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

ঢাকায় এসে মেয়ের বাসায় যাওয়ার পথে গত বৃহস্পতিবার নিজের সঙ্গে থাকা ব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে ফেলেছিলেন বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন। পরে সেই ব্যাগ ট্রাফিকের এক সদস্য পেয়ে তা ফিরিয়ে দিয়েছে।

মতিঝিল ট্রাফিক বিভাগ জানিয়েছে, মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের কমলাপুর রেল স্টেশন ইন্টারসেকশনে প্রতিদিনের মতো সার্জেন্ট মনির হোসেন তার সহকর্মীদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ৯টার দিকে তারা রাস্তায় একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি যাচাই করে এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পান তারা। বিষয়টি মতিঝিল থানাকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর খোঁজ নিয়ে মতিঝিল ট্রাফিক বিভাগ জানতে পারে, ব্যাগটির প্রকৃত মালিক কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন। তিনি রিকশাযোগে খিলগাঁওয়ের তিলপাপাড়া মেয়ের বাসায় যাওয়ার পথে ব্যাগটি হারিয়ে ফেলেন। ব্যাগ হারিয়ে রাস্তায় এদিক-সেদিক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে তিনি দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের কাছে এসে জিজ্ঞেস করেন। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা ব্যাগটি তাকে দেখান। তিনি নিশ্চিত করেন যে এটি তার ব্যাগ। পরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ ব্যাগটি বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন হারানো ব্যাগটি পেয়ে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল