রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

যশোরের বেনাপোল পৌর এলাকায় প্রতিবন্ধী এক মাদ্রসা ছাত্রীকে (১৩)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না পালাতক রয়েছে। পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে নিয়ে মুখ চেয়ে ধর্ষণের চেষ্টা করে মান্না।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (০৬ জুন) কিশোরীর মা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সোহারাব গাজীর ছেলে।

নির্যাতিতা কিশোরী জানান, ঐদিন সে পাশের বাড়ি উপর দিয়ে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশি মান্না তাকে কথা আছে বলে ডাক দিয়ে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। সে চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। এতে মান্না তাকে হত্যার হুমকি দিয়ে কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে সে বাড়ি ফিরে তার মাকে ঘটনা খুলে বললে মা পুলিশে অভিযোগ দায়ের করে।

কিশোরীর মা বলেন, তারা দিন মজুর পরিবার। অনেক কষ্টে প্রতিবন্ধী মেয়েকে লেখা-পড়া করাচ্ছিলেন। তার মেয়ের সাথে এমন জঘন্য আচরণ করে আবার বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনার দৃষ্টান্ত শাস্তি দাবী করেন তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন জানান, এঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে রোববার দুপুরে অভিযুক্ত ছেলে ও ভুক্তভোগী মেয়ের বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু ছেলেটি ঘটনার পর থেকে পালাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম