বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারপিট, স্বামী গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীকে অমানবিক নির্যাতন করে সারা শরীর জখম করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী গোলাম রসুলের (৩২) বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ জুলাই) অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত গোলাম রসুল বালুন্ডা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

গত শুক্রবার (২ জুলাই) রাতে যৌতুকের টাকা না পেয়ে গোলাম রসুল তার স্ত্রী বেবি বেগম (২৮) কে বাঁশের চটা দিয়ে মারধর করে। চটার আঘাতে বেবির সারা শরীরে ফোলা জখমসহ দুই হাতের কবজি থেকে আঙুল কেটে গেছে। এই অমানবিক নির্যাতনের সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার বাবাকে খবর দিলে তারা তাকে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে ভুক্তভোগী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে প্রায়ই যৌতুকের টাকার দাবিতে নির্যাতন করে। আমি কয়েকবার আমার বাবার কাছ থেকে তাকে টাকা এনে দেই। এর আগে আমি একবার নির্যাতনের কারণে চলে আসি। পরে গ্রাম্য সালিসের মাধ্যমে আমাকে নিয়ে যায়। আমাদের ৮ বছরের সংসার জীবনে একটা ৭ বছরের মেয়ে সন্তান আছে। কিন্তু তার সংসারে কোনো মন নেই, সে মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলে এবং নানা ভাবে সংসারে অশান্তি বাধিয়ে আমাকে নির্যাতন করে। আমার জীবনটা সে ধ্বংস করে দিয়েছে। আমি এর বিচার চাই। আমি এই মানুষরুপি পশুর সংসার আর করতে চাই না।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গোলাম রসুলকে আটক করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে এবং কেন কাজ শুরু করেছেন-বিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু : মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়েবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ
  • হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
  • ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে
  • পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
  • বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী
  • ‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ বলেননি বাবর
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
  • যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ
  • ৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা