বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

জুলফিকার আলী : কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বড় বড় খানা-খন্দ, গর্ত আর কাদা মাটিতে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বা:স ফেলছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় হতে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা দেশ স্বাধীন হওয়ার ৫৫বছর পেরিয়ে গেলেও সেখানে উন্নয়নের কোন ছোয়া পড়েনি। এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগও কেউ নেয়নি। ফলে অবহেলায় পড়ে রয়েছে গ্রামটি। এই গ্রামটি সেনা সদস্য, কৃষি অফিসারের বাসা বাড়ি রয়েছে। তারা রাস্তায় কাদা মাটি আর বড় বড় গর্ত থাকায় বছরে একবার ছুটি পেলেও বাসায় আসতে পারে না। একই সাথে মাঠ থেকে কৃষকরা ধান পাট আনতে খুব কষ্টভোগ করতে হয়। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। এই গ্রামের কোন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। এতে করে রোগির অনেক ক্ষতি হয়।

এলাকাবাসীর অভিযোগ- রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কারের কোন ব্যবস্থা হয়নি।কয়েকজন কৃষক জানান-পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষি পণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই।

ভুক্তভোগিসহ সচেতন মহল বলছেন, ভোগান্তি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাধারণ জনগণ রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চায়। এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা সময়ের দাবি। এলাকাবাসী অবহেলিত রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা মানবিক নির্বাহী অফিসার এর সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা