বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যানচালক আব্দুল্লাহ (২৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, শার্শার বলিদাদহ গ্রামের মৃত বজলু রহমানের ছেলে মুকুল হোসেন (৩৮), কাজীরবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে আশানুর রহমান ওরফে আশা (২৮) এবং নাভারণ যাদবপুরের মৃত আইয়ুব হোসেনের ছেলে সাগর হোসেন।

নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাত ৯টার দিকে কাজীরবেড় ব্রিজের কাছে তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর ১১ অক্টোবর তার বাবা শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৫০৫) করেন।

জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ১৪ অক্টোবর কাজীরবেড় এলাকার আব্দুর রউফের পরিত্যক্ত একতলা ভবনের টিনের বক্স থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে তার ভ্যানটিও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-১৮, তারিখ ১৪/১০/২০২৫, ধারা ৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। তদন্তে দ্রুত অগ্রগতি এনে তিনজনকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিত ভাবে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শার্শা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার