সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী আটক

বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪) ও তার ১০ মাসের ছেলে রায়হান, জুয়েলের স্ত্রী নারগিস (২২), হোসেন আলীর মেয়ে মোরসেদা খাতুন(২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) ও শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।
ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বাজার থেকে বাড়িতে আসার জন্য ইজিবাইকে উঠেন।এসময় তার সাথে সাথে আরো ৬ নারী একই ইজিবাইকে উঠেন। এর কিছু সময় পরে ৬ নারী তাদের নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে তার গলা থেকে চেন টানদিয়ে ছিড়ে নেয়। এসময় তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা এসে এই ৬ জন নারীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক হয় ৬ নারী ছিনতাইকারী। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রকরের ৬ নারীকে আটক করা হয়। এর মধ্যে সুলতানা খাতুনের একটি ১০ মাসের শিশু সন্তান রয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার