শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।

সাউদাম্পটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৬ রানের জয় তুলে নিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে।

টস বিলম্বে হলেও ব্যাট হাতে শুরু থেকেই ইংল্যান্ড ঝড় তোলে।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান করে স্বাগতিকরা, যা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ভারত থামে ২০১ রানে।
ইংল্যান্ডের জয়ের নায়ক জস বাটলার। ৬৪ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

অপর প্রান্তে অধিনায়ক হ্যারি ব্রুক ৪৫ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ১০৩ বলে ২৩৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড গড়েন। একই সঙ্গে এটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির নতুন বিশ্বরেকর্ড।
বাটলার শতক পূর্ণ করেন ৫১ বলে।

আর ব্রুক টানা দ্বিতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিং করে সিরিজসেরার পুরস্কার জিতে নেন। আগের ম্যাচেও তিনি অপরাজিত ৭৯ রান করেছিলেন।
ভারতের হয়ে ইশান কিষান ৩৫ বলে ৫৬ এবং তিলক ভার্মা ২৫ বলে ৫৩ রান করলেও বড় লক্ষ্য তাড়া করার জন্য তা যথেষ্ট ছিল না। স্যামসন ২৭ ও শ্রেয়াস আইয়ার করেন ২৮ রান।

বল হাতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ছিলেন স্যাম কারান।

চার ওভারে ৩৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। আদিল রশিদ দুটি উইকেট শিকার করেন।
এই সিরিজে ভারতের জন্য একের পর এক হতাশার রেকর্ড যোগ হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারার পাশাপাশি প্রথমবার কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো তাদের। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারও এখন পর্যন্ত খেলা ছয়টি টি-টোয়েন্টির সবগুলোতেই হেরেছেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্যবিস্তারিত পড়ুন

অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলেরবিস্তারিত পড়ুন

  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা