সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিদিন অপপ্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে। আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এ ঘটনায় স্ট্রং একটি প্রটেস্ট লেটার তাদের (ভারতকে) দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নিয়ে ভারতীয় এক টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপকের মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।

আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন আমরা সেটা রেক্টিফাই করবো। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে, আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নেই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে। এখন এমন অবস্থা হয়েছে, তারা সত্যি রিপোর্ট দিলে সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন। আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।

বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য জায়গা থেকে এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। যদিও মাঝে মাঝে রাস্তা ব্লক করে ফেলা হয়। তবে এটি রোধে সবাইকে চেষ্টা করতে হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এবারে অবশ্যই একটা সুরাহা হবে। এখানে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। আর আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিমও করে দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর আস্থার একটি সংকট ছিল, আর এটা হঠাৎ করে ঠিক হয়ে যাবে না। কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, আস্তে আস্তে আরও হবে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। আর মব জাস্টিসের বিরুদ্ধে সাংবাদিকরা সবার আগে জনসচেতনতা বাড়াতে পারেন।

এ সময় আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা