বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম মাঠের মাটির সন্তান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম বাংলা মায়ের মাঠের মাটির সন্তান ছিলেন। যাকে সবাই ধরতে পারতো, ছুঁতে পারতো। বঙ্গবন্ধু ধনী-গরিব সবাইকে বুকে জড়িয়ে নিতেন। অথচ এই উপমহাদেশে অন্যান্য নেতাদের দেখা মেলা ভার ছিল।

সোমবার (১৫ আগস্ট) নগরীর এনইসি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, সবাই বঙ্গবন্ধুর দর্শন পেতো। যে কারণে বঙ্গবন্ধু বাংলার খেতমজুর, কুলি, কামার, চাষি, চালক সবার কাছের মানুষ ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম-আয়ের দেশ। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, আর কান্না নয়, আমাদের শোককে শক্তিতে পরিণত করে দেশসেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে পেছনে ফেলতে। আমাদের সবাইকে সঠিক দায়িত্ব পালন করে দেশকে সমৃদ্ধ করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্য দূর করার লক্ষ্যে সঠিক দায়িত্ব পালনেই বঙ্গবন্ধুর দেখা মিলবে, আমরা তাকে খুঁজে পাবো।

বঙ্গবন্ধু হত্যাকে পৈশাচিক ও জঘন্য হত্যাকাণ্ড উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড মানব ইতিহাসের বর্বরোচিত ঘটনা। আমরা অনেক হত্যার কথা জানি, আমরা আব্রাহাম লিংকন, জন এফ কেনেডিসহ বিশ্বের অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা জানি। কিন্তু এমন নিষ্ঠুর, নির্মম, পৈশাচিক ও জঘন্য হত্যাকাণ্ড কোথাও হয়নি। এটা আমাদের জন্য চরম লজ্জার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কারণে সারা পৃথিবীতে আমাদের লজ্জায় পড়তে হয়। এমন চরম লজ্জা ও অপমাণের ঘটনা আছে কি না আমার জানা নেই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে আমাদের পেছনে টেনে ধরা হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো।

পরিকল্পনা বিভাগর সচিব মো. মামুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর