মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কুম্ভমেলায় পদদলিত, মর্গে আনা হয়েছে ৪০ লা*শ

ভারতের উত্তরাঞ্চলে কুম্ভমেলায় পদদলিত হওয়ার পর স্থানীয় হাসপাতালের মর্গে প্রায় ৪০ জনের লাশ নেওয়া হয়েছে। পুলিশের তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে জানিয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও স্থানীয় মোতিলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলো আনা হচ্ছিল। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা ঘোষণা করেনি।

পুলিশের এক কর্মকর্তা জানান, এখানে প্রায় ৪০টি লাশ রয়েছে। আরও লাশ ঢুকছে। আমরা একে একে তাদের পরিবারের কাছে হস্তান্তর করছি।

কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন, একটি বিশাল ঢেউয়ের মতো ধাক্কার ফলে ভক্তরা একে অপরের উপর পড়ে যায়। রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ঘন ভিড় স্থবির হয়ে পড়ে এবং দমবন্ধ হয়ে অনেকে পড়ে যায়।

স্বজনদের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বসে ৪০ বছরের জগবন্তী দেবী বলছিলেন, অনেক হৈচৈ হচ্ছিল। সবাই একে অপরকে ধাক্কা দিতে, টানতে শুরু করলো, পাড়াপাড়ি করতে লাগল। এক সময় আমার মা টলে পড়লেন, তারপর আমার বৌদিও…। লোকজন ওদের উপর দিয়েই দৌড়ে গেল।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াগরাজের এসআরএন হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, যারা মারা গেছেন, তারা হয় হার্ট অ্যাটাক করেছিলেন বা ডায়াবেটিসের মতো সমস্যা ছিল। অনেককে ভাঙা হাড় নিয়ে হাসপাতালে আনা হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাত ১টা থেকে ২টার মধ্যে সন্ন্যাসীদের আখড়ার কাছে ভিড় সামলাতে কিছু ভক্ত ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে এমন ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রিয়জন হারানো ভক্তদের’ প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতের সংখ্যা নির্দিষ্ট না করে তিনি বলেছেন, স্থানীয় কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু