বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের হাই কমান্ড বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পশ্চিমবঙ্গ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, ‘মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হওয়ার পর পশ্চিমবঙ্গে নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে তখন থেকেই কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতির পদটি শূন্য ছিল।’

‘এখন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসকে নতুন কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির সভাপতি কে হবেন— তা আপনারা যথা সময়ে জানতে পারবেন।’

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা অধীর রঞ্জন চৌধুরী জেলার বহরমপুর আসন থেকে এ পর্যন্ত ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। গত মেয়াদের লোকসভায় বিরোধী নেতা ছিলেন তিনি।

এছাড়া সদ্য শেষ হওয়া নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইনডিয়ার প্রধান মুখপাত্রও ছিলেন অধীর। তবে এবারের নির্বাচনে ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিন্দাম্বরম কলকাতায় এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠকও করেছেন, তবে অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেননি। এই ঘটনার এক দিন পরই পদত্যাগপত্র জমা দিলেন অধীর।

সূত্র:এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী