শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বয়কটের ঘোষণা রাজ্যপালের

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজভবন থেকে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন রাজ্যপাল।

গত ৯ আগস্ট কলকাতার প্রথমসারির মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি করে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসকে ধর্ষণের পর খুনের ঘটনার উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই আবহে প্রতিবাদরত চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থনও জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতার রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, রাজ্যে যা ঘটনা ঘটছে তাতে আমি রাজ্যপাল হয়ে মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করবো। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবো না। কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকবো না।

এরপর রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, কলকাতা পুলিশ কমিশনার এই ঘটনায় যে ভূমিকা পালন করেছেন, তা সন্দেহজনক। একপ্রকার অপরাধমূলক বলা চলে। মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার বিরুদ্ধে অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করা উচিত।

একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই আঙুল তুলে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, গোটা রাজ্যের মানুষ আরজি কর ইস্যুতে বিচার চাইছেন। নির্যাতিতার পরিবার বিচার চাইছেন। কিন্তু রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনিই মুখ্যমন্ত্রী। সবাইকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমেছেন।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা