বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস নিচে, নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের খারগোনে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার পরে অন্তত ১৫ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন। দুর্ঘটনার পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

তিনি বলেন, নদীতে পানি নেই। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্লা জানান, দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, মনে হচ্ছে বাস চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আহত যাত্রীদের উদ্ধার করে।

জেলা কালেক্টর শিবরাজ সিং ভার্মা, পুলিশ সুপার ডিএস যাদব এবং অন্যান্য কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা