মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে কমেছে খুচরা মূল্যস্ফীতি

বিশ্বজুড়ে যখন লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি, তখন সরকারের গৃহীত পদক্ষেপে ভারতে তা কমতে শুরু করেছে। গত জুলাই মাসে দেশটিতে খুচরা মূল্যস্ফীতি কমেছে ৬.৭১ শতাংশ, যা মার্চের পর থেকে সর্বনিম্ন।

মার্চ মাসে দেশটিতে খুচরা মূল্যস্ফীতি বাড়তে বাড়তে আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল।

জুন মাসে মূল্যস্ফীতি টানা তৃতীয় মাসের মতো ৭ শতাংশের উপরে ছিল, এক বছর আগে একই সময়ে এ হার ছিল ৭.০১%।
তবে টানা সাত মাস ধরে খুচরা মূল্যস্ফীতি কমার বার্ষিক হার দেশটির রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রার সর্বোচ্চ সীমার বেশি।

গত মাসে খাদ্যপণ্যের দাম কমিয়ে আনায় ও জ্বালানির দাম কমায় খুচরা মূল্যস্ফীতির ক্রমবর্ধমান হারে কিছুটা লাগাম টেনে ধরা সম্ভব হয়েছে।

বিশ্বব্যাপী পণ্যের দাম কমা, রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম প্রথম ৯ শতাংশ কমে ১০০ ডলারের নিচে নেমে আসার প্রভাব এ হার কমাতে ভূমিকা রেখছে।

আমদানি শুল্ক কমাতে ভারত সরকারের হস্তক্ষেপ এবং গম রফতানিতে নিষেধাজ্ঞাও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে তারপরও সামনের মাসগুলোতে ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে গুন্ডামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাবিস্তারিত পড়ুন

  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’