মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনার টিকা নেওয়ার পর ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী। ১৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়
করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী।
ভারতে তিন দিনে ৩ লাখ ৮০ হাজার মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।

এ ছাড়া টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির সরকার বলেছে, ওই দুজনের মৃত্যুর সঙ্গে করোনার টিকার কোনো যোগসূত্র নেই। ভারতে গত শনিবার থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়। সোমবার তৃতীয় দিনের মতো টিকা দেওয়া হয়েছে। দেশটিতে করোনার দুটি টিকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার টিকা।

এটি ভারতে উৎপাদন করছে দেশটির সেরাম ইনস্টিটিউট। অনুমোদনপ্রাপ্ত অপর টিকাটি হলো ভারত বায়োটেকের উদ্ভাবিত। এই টিকা ‘পরীক্ষা কর্মসূচির’ আওতায় অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে এই টিকা নিতে গ্রহীতাকে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হচ্ছে। এই সম্মতিপত্রে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া আছে।

ভারতের সরকারের তরফ থেকে বলা হয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া ৫৮০ জনের বেশির ভাগেরই উপসর্গ মৃদু। তবে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। তাঁদের মধ্যে তিনজন দিল্লির। এই তিনজনের মধ্যে দুজন এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন। কর্ণাটকে দুজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। এ ছাড়া উত্তরাখন্ডে একজন ও ছত্তিশগড়ে একজনকে টিকা নেওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

টিকা নেওয়ার পর দুজন মারা গেলেও তার সঙ্গে টিকার কোনো যোগসূত্র নেই। এই দুজনের একজন উত্তর প্রদেশের মুরাদাবাদের মহিপাল সিং (৪৬)। অপরজন কর্ণাটকের বেলারি এলাকার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। মহিপাল সরকারি একটি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে তিনি করোনার টিকা নিয়েছিলেন।

মুরাদাবাদের প্রধান চিকিৎসা কর্মকর্তা বলেছেন, মহিপালের ময়নাতদন্তে জানা গেছে, কার্ডিও–পালমোনারি রোগের (হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের রোগ) কারণে সেপ্টিসেমিক শকে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের বরাত দিয়ে এই চিকিৎসা কর্মকর্তা বলেন, মহিপাল টিকা নেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। কর্ণাটকের রাজ্য সরকার বলেছে, এই রাজ্যে টিকা নেওয়ার পর ৪৩ বছর বয়সী ব্যক্তি মারা গেছেন কার্ডিও–পালমোনারি ফেইলিউরে। তবে তাঁর ময়নাতদন্ত সোমবার পর্যন্ত হয়নি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা