বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

ভারতে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে বাঁক নেওয়ার সময় পর্যটকবাহী ওই বাসটি খাদে পড়ে যায় এবং এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

এনডিটিভি বলছে, রাস্তা থেকে ছিটকে পড়ার পর বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের দড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, চালক তীক্ষ্ণ ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায় বলে প্রাথমিক রিপোর্টে অনুমান করা হচ্ছে। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে’।

এদিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন শোক প্রকাশ করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

স্টালিন বলেন, যারা সামান্য আহত হয়েছেন তাদেরও ৫০ হাজার রুপি করে প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট