মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে কুলিয়াডাঙ্গা সীমান্তে ২২ নারী পুরুষ শিশু উদ্ধার, দালাল গ্রেপ্তার

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্তে ২২ বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ নারী ১০ পুরুষ ও ২ টি শিশু রয়েছে। এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদেরকে উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানুষ পাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৫ জনের বাড়ি নডাইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, তিনি গোপনসূত্রে খবর পান যে কয়েকজন নারী পুরুষকে ভারতে পাচারের লক্ষ্যে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। তিনি ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। এ সময় মোকলেসকে না পেয়ে তার স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আজ কোনো এক সময় তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

উদ্ধারকৃতরা হচ্ছে কালিয়ার রত্না শেখ, শ্রীনগর মুন্সিগঞ্জের রুনা খাতুন, রংপুর কাউনিয়ার ইসমত আরা, ব্রাক্ষ্মনবাড়িয়ার শিমু আক্তার, ব্রাক্ষ্মনবাড়িয়ার বিউটি আক্তার, নড়াইলের হীরা বেগম, নড়াইলের শিউলি খাতুন, কালিয়ার কাজল খাতুন, নড়াইলের রুবিনা খাতুন, কালিয়ার লাভলী খাতুন, কালিয়ার আবুল শিকদার, কালিয়ার সোবহান মোল্লা, নড়াইলের ইমন গাজী, খুলনা দিঘলীয়ার তানভির ইসলাম, নড়াইলের মাকবুল মোল্লা, নড়াইলের কামরুজ্জামান, নড়াইলের রফিকুল ইসলাম, শিমু মোল্লা, কায়েস শেখ ও জাহিদ শেখ। তাদের সঙ্গে আরও দুটি শিশু রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন