বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির সাতক্ষীরা-চাপড়া সড়ক দূর্ঘটনায় নিহত-১ ও আহত-২

সাতক্ষীরা টু চাপড়া সড়কে মটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলা কুল্যা ইউনিয়নের সিমান্তবর্তী কুলতিয়া মোড়ে এলাকায়। প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজ উদ্দীনের যমজ দু’পুত্র রাজা (১৮) ও রাজ (১৮) কুল্যার কুলতিয়া মামা ফিরোজ আহম্মেদ জজের বাড়ীতে অবস্থান করে একাদশ শ্রেণীতে লেখাপড়া করে আসছে।

ঘটনার সময় দু’ভাই ও তাদের বন্ধু বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের এশার আলীর পুত্র ইদ্রিসকে সাথে নিয়ে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে চাঁদপুর দুরপাল্লার বাসে উঠার জন্য রওনা হয়। পথিমধ্যে সাতক্ষীরা-চাপড়া মেইন সড়কের কুলতিয়া-চাঁদপুরের মধ্যবর্তী সিমান্ত এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা খায়।

এতে বড় ভাই মটর সাইকেল আরোহী রাজা ঘটনাস্থলেই নিহত হয়। ছোট ভাই রাজ ও তার বন্ধু ইদ্রিস গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে আহত দ্বয়কে মুমুর্ষ অবস্থায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, নিহত রাজার পিতা-মাতা দু’জনই এ রিপোর্ট লেখার সময় চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। রাজার মামার বাড়ী জানাযা শেষে তার গ্রামের বাড়ী নিয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল