সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহম্মেদ। এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার ১২ জন, রাইটস যশোর ৬ জন ও যশোর মহিলা আইনজীবি সমিতি ১ জনকে গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ পাচার হওয়াদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পুনেতে অবস্থানরত রেসকিউ ফাউন্ডেশনসহ এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’

ফেরত আসারা নড়াইল, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জেলার বাসিন্দা।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর