বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পালিয়ে যাওয়া

আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কলকাতায় দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের কলকাতা শহরের কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আশাশুনি উপজেলা সদরের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট পুত্র।

নিহত অসীম বরণ চক্রবর্তীর শ্যালক অনাল ব্যানার্জী জানান, দুপুরের দিকে তিনি তার কল্যাণীর বাসা থেকে বাইসাইকেলযোগে আমার ভাই উত্তম ব্যানার্জীর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী পালিয়ে ভারতে চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন।
তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এবং দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা
  • পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি