রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮!

পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জনেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬৮৭ জনের।

মৃত্যুর এই পরিসংখ্যান ধরলে ভারতে প্রতি ঘণ্টায় ২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত হয়ে।

আক্রান্তের নিরিখে প্রতিদিনের রেকর্ড ভাঙছে আগের দিনের পরিসংখ্যান। যা নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে গোটা ভারতজুড়ে। করোনার লাগামহীন বেড়ে চলা সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরাও। তাদের দাবি, আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রতিদিন ৫০ হাজার জন করে করোনা সংক্রমিত হতে পারেন।

সব মিলিয়ে উদ্বেগ এবার চরমে উঠেছে।
ভারতে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। মারাঠাভূমে শুক্রবার সকাল পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ১১ হাজার ১৯৪ জন। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জন। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ২৩৬ জন হয়েছে।

দিল্লিতেও মাত্রাছাড়া সংক্রমণ। রাজধানীতে শুক্রবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। দিল্লিতে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৩ হাজার ৫৪৫ জন। উত্তরপ্রদেশেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেখানে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৪৪৪ জন। করোনায় উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬ জন।
সূত্র : কলকাতা ২৪।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট