বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট বিজেপি’ বলে।

আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানেই হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।

বিজয় বলেন, “একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।”

সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে ‘গো অ্যালোন’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।

উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা