বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৮

ভারতের উত্তরপ্রদেশে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দ্রুতগতির চলন্ত ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উত্তরপ্রদেশ রাজ্যের লক্ষ্ণৌ শহর থেকে ২৮ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের অধিকাংশ শ্রমিক। তারা বিহারের বাসিন্দা বলে জানা গেছে।

খবর এনডিটিভির।

জানা গেছে, পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারে ফিরছিলেন প্রায় ৪০ জন শ্রমিক বহনকারী বাসটি। পথে বাসের ইঞ্জিন বিকল হয়ে গেলে রাস্তায় বাসটির সামনে ঘুমিয়ে পড়েন তারা। এ সময় হরিয়ানা থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কাজের খোঁজে বিহার থেকে হরিয়ানা গিয়েছিলেন ওই শ্রমিকরা। সেখান থেকে মঙ্গলবার (২৭ জুলাই) বাসে চেপে বাড়ি ফিরছিলেন তারা। বারাবাঁকি জেলায় মাঝ রাস্তায় তাদের বাসটি খারাপ হয়ে যায়।
বাসটি মেরামতির চেষ্টা করছিলেন চালক ও কর্মীরা। সেই সময় বাস থেকে নেমে রাস্তায় বাসের সামনেই শুয়ে পড়েছিলেন ওই শ্রমিকরা। ভেবেছিলেন, এক ঘুমে রাত কাবার করে দেবেন। কিন্তু এই রাতেই যে চির ঘুমে ঢলে পড়বেন তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তারা।

পুলিশ জানায়, মাঝ রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ওই ডবল ডেকার বাসটিতে পিছন থেকে ধাক্কা দেয়। স্বাভাবিকভাবেই সেই ধাক্কার চোটে বাসটি শুয়ে থাকা শ্রমিকদের কার্যত পিষে দেয়। বাসের তলায় চাপা পড়ে যান শ্রমিকরা।

এদিকে বাসের ভেতরে থাকা বাকিরাও গুরুতর আহত হন। এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ২৪ জন।

ঘটনা প্রসঙ্গে লক্ষ্ণৌ জোনের এডিজি সত্যনারায়ণ সাবাত জানিয়েছেন, বারাবাঁকি জেলার রাম সনেহি ঘাটের কাছে একটি ট্রাক বাসে ধাক্কা মারে। অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৪ জন। বাসের তলায় আটকে পড়া মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা