রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে দেশে এলো আরও ৫২ টন আলু

দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ৫২ টন ৯৮০ কেজি আলু নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে ভারতীয় ট্রাক। এ খবরে জেলার বাজারে কেজিতে আলুর দাম কমেছে ৮-১০ টাকা।

আলুর আমদানিকারক মো. মেসবাউল বলেন, ‘ভারত থেকে প্রথমবারের মতো এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। এতে দেশে আলুর দাম কমবে। আশা করছি আমরা লাভবান হবো।’

দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের

সানোয়ার নামের স্থলবন্দরের একজন শ্রমিক বলেন, ‘বন্দরে আজই প্রথম আলু আমদানি হয়েছে। এরআগে কোনোদিন আলু লোড-আনলোড করিনি। তাই কিছু আলু কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।’

দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকতা ইউনুস আলী বলেন, এখন পর্যন্ত দুটি ট্রাকে ৫২ টন ৯৮০ কেজি আলু বন্দরে প্রবেশ করেছে। আলু আমদানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ছাড়পত্র দেওয়া হচ্ছে। এমনকি শুক্র ও শনিবারও ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি রেখেছি আমরা।

এরআগে দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আমদানি করা হয় আলু। চার গাড়িতে ১১০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • চাঁদাবাজের খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০