সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে অবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি’র ডাকা ৩ দিনের অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি’র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। পৌর সদরে আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি। অবরোধ বিরোধী আ’লীগ নেতা- কর্মীরা বিভিন্ন পয়েন্টে বসে অবৈধ অবরোধের বিরোধীতা করেন।

জেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কর্মীরা সন্ধ্যায় অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের করে। অসংখ্য নেতা- কর্মীদের উপস্থিতিতে মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মিছিলের গন্তব্যস্থল বিশ্বাস মার্কেট চত্বরে এক অবরোধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, শেখ জাকির হেসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম সহ আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক