সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬-এর জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন দুই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখেন, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে দীনেশ ত্রিবেদী বলেন, আমি এখানে ভারতের হাইকমিশনার, অর্থাৎ ভারতের প্রতিনিধি। আপনারা যখন ভারতে যাবেন, তখন শুধু বাংলাদেশেরই নয়, দুদেশের জনগণেরও প্রতিনিধি হবেন। আপনারাদের অন্যতম দায়িত্ব হবে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও শক্তিশালী করা।

তিনি বলেন, ভারত একটি বৈচিত্র্যময় দেশ। বাংলাদেশ ও ভারতের তরুণদের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। দুদেশের সংস্কৃতি, অভিজ্ঞতা ও প্রতিভা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে। আমাদের জনগণের মধ্যে এরই মধ্যেই চমৎকার সম্পর্ক রয়েছে। এটিকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিটি দিন উপভোগ করুন। পড়াশোনার পথে নানান চ্যালেঞ্জ আসবে। কখনো মনে হতে পারে কোনো বিষয় কঠিন। কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে, হাল ছাড়া যাবে না। নতুন বন্ধু তৈরি করুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ভারতে আপনারা অনেক সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা পাবেন। বাংলাদেশে এসে আমি মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি, তাতে আমি অভিভূত।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর সারাদেশ থেকে ৭ হাজার ৭০০ আবেদনকারীর মধ্য থেকে ৫৪১ জন শিক্ষার্থী আইসিসিআর বৃত্তি-২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছেন। তাদের বিদায় ও শুভেচ্ছা জানাতে এ সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা, আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব