সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

যশোরের বেনাপোলে সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু সন্ত্রাসী আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানার পুলিশ।

রোববার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে যশোর আদালতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা, মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ ভাবে বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলে ঐ এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু আশা তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর আক্রমন চালিয়ে আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় অর্কথ‍্য ভাষায় পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে পোর্টথানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আশা ও তার সহযোগী বাবলুকে গতকাল বিকালে গ্রেফতার করে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশা তার এলাকায় নিরীহ মানুষদের জিম্মী করে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করে ফসলী জমির ক্ষতি করে আসলেও রহস্য জনক ভাবে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হতো না।

একই রকম সংবাদ সমূহ

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু