শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অনুমোদন ছাড়া সার বিক্রি, দু’দোকানিকে জরিমানা

যশোরের মণিরামপুরে কৃষি সম্প্রসারণ দপ্তরের অনুমতি না নিয়ে সার বিক্রিসহ কয়েকটি অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার টেংরামারী ও জালালপুর বাজারে অভিযান চালিয়ে দোকান দুটির মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় দাস, দর্পন বিশ্বাস, খেদাপাড়া ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন উপস্থিত ছিলেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, টেংরামারী বাজারের ব্যবসায়ী সুলতান উদ্দিন ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে একই সাথে গ্যাস সিলিন্ডার, মুরগির খাবার, সার ও কীটনাশক বিক্রি করছিলেন। তার সার ও কীটনাশক বিক্রির অনুমোদন নেই। এসব অভিযোগে আদালত সুলতান উদ্দিনকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

সঞ্জয় দাস আরো বলেন, এছাড়া কীটনাশকের অনুমতি নিয়ে সার বিক্রির অভিযোগে একইদিন জালালপুর বাজারের মহিবুল ইসলামকে ৫ হাজার জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি