বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

হেলাল উদ্দিন, মণিরামপুর : কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সূষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হলো যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যান্ত ১৬৫টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন। এছাড়া হিজড়া ভোটার ২ জন। গণনা শেষে সর্বশেষ বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আমজাদ হোসেন লাভলু নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীক নিয়ে সন্দীপ ঘোষ ও কলস প্রতীক নিয়ে কাজী আক্তার নির্বাচিত হয়েছেন।

জানাযায়- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যতেষ্ঠ জড়তা পরিলক্ষিত হয়। প্রথমবারের মতো এ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় ধীর গতিতে শুরু হলেও কর্তৃপক্ষের সুন্দর ও সার্বিক ব্যবস্থপনায় নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণেরে পূর্বে সাধারণ ভোটারের মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোনো ধরনের জটিলতা ছাড়াই নির্দ্বিধায় ভোট দিতে পেরেছেন ভোটাররা। বিশেষ করে তরুণ ভোটাররা ইভিএম নিয়ে বেশ কৌতূহলী ছিল। ৪৮ নং হাজরাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার মাহির মোস্তাকিন মাহির বলেন- ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে বেশ আনন্দ লাগছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদ্বিন্দ্বিতা করেছেন আনারস প্রতীকে আমজাদ হোসেন লাভলু, মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ ফারুক হোসেন ও ঘোড়া প্রতীক নিয়ে মোঃ মিকাইল হোসেন। যদিও শেষ মূহুর্তে মিকাইল হোসেন নির্বাচনের ৬দিন পূর্বেই ফারুক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকেন। সর্বশেষ বেসরকারী ফলাফলে আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ টিউবয়েল প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ পদে লড়েছেন তালা প্রতীক নিয়ে এসএম আব্দুল হক, টিয়াপাখি প্রতীক নিয়ে ডিএম শরিফুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে মনজুর আক্তার।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কাজী জলি আক্তার কলস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা হলো হাঁস প্রতীক নিয়ে আমেনা খাতুন, ফুটবল প্রতীকে সুরাইয়া আক্তার ডেইজি, বৈদ্যুতিক প্রতীকে মাহবুবা ফেরদৌস পাপিয়া, প্রজাপতি প্রতীকে জেসমিন আক্তার এবং পদ্মফুল প্রতীক নিয়ে মাজেদা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম