মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ি চাপায় শিশুসহ নিহ*ত ২

ভারতের মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মোরেনা জেলায় বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। সে সময় এক বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত এবং আরও তিনজন আহত হন। পোরসা-জোতাই রোড বাইপাস মোড়ে এই ঘটনা ঘটেছে।

এরই মধ্যে নিহতদের পরিচয় জানা গেছে। এরা হলেন, বুলাকি রাম রাঠোরের ছেলে রাম দত্ত রাঠোর (৬৫) এবং মুকেশ লক্ষ্যকরের ছেলে অর্ণব লক্ষ্যকর (১০)। গোয়ালিয়রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন পোরসার বিজেপি যুব শাখার গ্রামীণ ইউনিটের সহ-সভাপতি দীপেন্দ্র ভাদৌরিয়া।
গাড়ির ধাক্কা এতটাই তীব্র ছিল যে, আহতরা রাস্তার ওপর কয়েক ফুট দূরে ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে, ওই বিজেপি নেতা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। তবে অভিযুক্ত পুলিশ হেফাজত থেকেই পালিয়ে গেছে এবং এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

এই ঘটনার পর নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রায় ২০ মিনিট ধরে পোরসা-জোতাই সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ অভিযুক্তকে পালাতে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন চিকিৎসা নিতেও অস্বীকৃতি জানান। তার দাবি অভিযুক্ত ব্যক্তিকে আগে গ্রেফতার করতে হবে।

এদিকে পুলিশ জানিয়েছে যে, ওই বিজেপি নেতাকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের উন্নত চীনা-নির্মিত আক্রমণকারী সাবমেরিন অধিগ্রহণকে মোকাবেলায়বিস্তারিত পড়ুন

  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ