বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে পরিস্কার-পরিছন্নতা ও বাজার মনিটরিংয়ে নেমেছে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন ও শিক্ষার্থীরা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন ও সাধারণ শিক্ষার্থীরা মিলে রাজগঞ্জ বাজারের বিভিন্ন জায়গা পরিস্কার-পরিছন্ন করেছে এবং বাজার দর তদারকি (মনিটরিং) করেছে। শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা রাজগঞ্জ বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা ও শিক্ষার্থীরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করে জানান- তারা যেন নিত্য পণ্যের মূল্য তালিকা ক্রেতার সম্মুখে রাখেন এবং ক্রেতাদের কাছ থেকে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না নিতে পারে এজন্য সজাগ থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. বোরহান উদ্দিন জানান- নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজগঞ্জ বাজারে পড়ে থাকা ইটপাটকেল ও ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা।

দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত রাজগঞ্জে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক