বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শপথ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে র‌্যালি, আলোচনা সভা ও শপথ পাঠ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সুধীবৃন্দের আয়োজনে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে এ কর্মসূচি পালিত হয়।

শুরুতে একটি র‌্যালি সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন চত্বর থেকে বের হয়ে দেবহাটা বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভাতশালা সম্মলিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল মাহমুদ প্রমুখ। গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্যাহ, সহকারী শিক্ষক ফজলুল হক।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, শিক্ষক, শিক্ষার্থীগন। এসময় কোন প্রকার ঘুষ দুর্নীতিকে না বলি এবং সকল দূর্নীতিবাদের প্রতিহত করি। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কারোর উপরে অন্যায় বা নির্যাতনকে রুখে দিই। রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস না করে সঠিক ব্যবহার ও সুষম বন্টন নিশ্চিত করি।

রাষ্ট্রের সকল পর্যায়ে গনতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করি। অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ি এই মর্মে সকলকে শপথ করা হয়। কুরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ জামে মসজিদের ইমাম নুরুল হক। গীতা পাঠ করেন দেবহাটা পাঠবাড়ির পুরোহিত গৌতম গোস্বামী

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর