রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) যশোর জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এ তালিকা প্রকাশ করেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মাওলানা দেলাওয়ার হোসাইন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে এড. তাজউদ্দিন আহমদ, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে এইচ এম শামীম, ৬ নম্বর মনিরামপুর সদর ইউনিয়নে আহসান হাবিব লিটন, ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে মাওলানা গোলাম আযম, ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে মাওলানা আব্দুল ফাত্তাহ্্, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে মোঃ সেলিম রেজা রাজু, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে মাওলানা সেলিম জাহাঙ্গীর, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে ডা. মোঃ মনিরুজ্জামান, ১৩ নম্বর খানপুর ইউনিয়নে মাওলানা রবিউল ইসলাম, ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে মাওলানা আজিজুর রহমান, ১৬ নম্বর নেহালপুর ইউনিয়নে মাওলানা আবু তালহা ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে মোঃ আবু সাঈদ শাহীন।

জানা গেছে, ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন, ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়ন ও ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়ন এই ৪টি ইউনিয়নে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। দলীয় সিদ্ধান্ত ও পর্যালোচনা শেষে বাকি ইউনিয়নগুলোর প্রার্থী শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আমিনুর রহমান বলেন, “দলীয় নির্দেশনা ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোর প্রার্থী তালিকাও অচিরেই চূড়ান্ত করে প্রকাশ করা হবে। আমরা আশা করি, নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন পাব।”

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত