মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি খনন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে খননকৃত মাটি বিক্রির বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) উপজেলার হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত ৫টি মোবাইল কোর্ট অভিযানে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন ঝাঁপা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে প্রথমে হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মৌজায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ী ও ঘের মালিক পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি এক্সকেভেটর মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়। পরে গোয়ালবাড়ি মৌজায় অভিযান চালিয়ে দেখা যায়, গোলাম রাব্বি (২৬) নামের এক ব্যক্তি কৃষিজমি থেকে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জানান, তাকে পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই মৌজার গাজীপাড়া এলাকায় আরেকটি অভিযানে কৃষিজমিতে অনুমতি ছাড়াই ঘের খননের দায়ে আনারুল কবির (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পাশের একটি খননাধীন ঘের থেকে পরিত্যক্ত এক্সকেভেটর মেশিনের আরও ২টি ব্যাটারি জব্দ করা হয়। এরপর হরিহরনগর ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় সদ্য আবাদকৃত কৃষিজমি কেটে ঘের খননের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে পাওয়া না গেলেও ঘটনাস্থলে থাকা একটি এক্সকেভেটর মেশিন থেকে আরও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মোট ৬টি ব্যাটারি ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জের জিম্মায় দেওয়া হয়েছে। দিনের সর্বশেষ অভিযান পরিচালিত হয় রোহিতা ইউনিয়নের স্বরনপুর স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কৃষিজমি কাটার দায়ে রিপন ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসিল্যান্ড মাহির দায়ান আমিন বলেন, অবৈধভাবে কৃষিজমি কর্তন ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন