সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পরপর দুই বাড়িতে লুট ও চুরির ঘটনা : এলাকায় উদ্বেগ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চেতনানাশক স্প্রে করে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে উপজেলার হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিমল মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রথমে চেতনানাশক স্প্রে করে বিমল মণ্ডল ও তার স্ত্রী প্রতীমা মণ্ডলকে অজ্ঞান করে ফেলে। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিমল মণ্ডল ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিমল মণ্ডল স্থানীয় একটি হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন এবং কয়েক বছর আগে তিনি অবসরে যান।

বিমল মণ্ডলের ভাই নির্মল মণ্ডল জানান, মঙ্গলবার রাতে খাবার শেষে দুইজন নিচতলার ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে বিমল মণ্ডল জেগে উঠে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমারির তালা ভাঙা এবং দোতলার জানালার গ্রিলও কাটা।

তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করেছে। এরপর ঘরে থাকা টাকা, সোনার গহনা, মূল্যবান জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে গেছে।”

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি ডাকাতি নয়, বরং গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে।” এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে একই উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় আরও একটি লুটের অভিযোগ পাওয়া গেছে। আকলিমা নামের এক গৃহবধূ দাবি করেন, মুখোশধারী তিন দুর্বৃত্ত তাকে মারধর করে এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। প্রবাসে থাকা মেয়ে জামাইয়ের পাঠানো জমি কেনার ২০ লাখ টাকার মধ্য থেকে এই টাকা রাখা হয় বলে পরিবারটির দাবি। তবে বাসুদেবপুরের এই ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছে পুলিশ। চুরি-ডাকাতি কিংবা সাজানো ঘটনা-যাই হোক না কেন, পরপর এমন ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত এসব অপরাধের লাগাম টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত