রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগু*ন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

আগুন লেগে আনোয়ারুল ফারাজি নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার মাছনা নতুন বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
আগুনে দোকানের সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আনোয়ারুল।
দোকানি বলছেন- শত্রুতা করে কেউ দোকানে আগুন দিয়েছে। তবে, ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত আনোয়ারুল ফারাজি বলেন- এই বাজারে সবচেয়ে বড় দোকান আমার। গ্রামের মানুষের চাহিদার কথা ভেবে দোকানে মুদিসহ হার্ডওয়্যারের মালামাল, ইলেকট্রিক পণ্য, গ্যাস সিলিন্ডারের ব্যবসা ছিল। সাথে বিকাশ ও নগদের ব্যবসাও। বেচাকেনাও হয় খুব ভাল।
তিনি জানান- বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক সব সুইচ বন্ধ করে দোকানের শাটার টেনে বাড়ি যান। রাত পৌনে চারটার দিকে দোকানে চোর ঢোকার খবর পেয়ে বাজারে এসে দেখেন, আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। ততক্ষণে ভেতরে থাকা সব মালামাল পুড়ে শেষ যায়।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আব্দুর রব বলেন- আগুনের খবর পেয়ে ভোর ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা ধরেছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত