শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মাটিচাপা দেয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে মারপিট করে ধান ক্ষেতে জ্যান্ত মাটি চাপা দেয়া অজ্ঞাত এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

শনিবার (২৮জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের ভাণ্ডারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ধারণা করেছেন- ঝিকরগাছা উপজেলার অধিবাসী নাম পরিচয় বিহীন অজ্ঞাত ওই ব্যক্তিকে এ রাতে দূর্বৃত্তরা হয়তো হত্যার উদ্দেশ্য মারপিট করে রাতের আঁধারে এখানে মাটি চাপা দিয়ে রেখে যায়। লোকটির গুংগানি শুনতে পেয়ে স্থানীয় পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর জীবিত ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, রিপোর্ট লেখার আগ পর্যন্ত উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় মেলেনি। রাতেই সোশাল মিডিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত ওই ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়লে রোববার সকালে তার নাম পরিচয় মেলে। এক সংবাদ মাধ্যমে জানা গেছে অপহরণের শিকার ওই ব্যক্তি যশোর জেলার ঝিকরগাছা বাজারের এস কে সুপার মার্কেটে সাগর গার্মেন্টস এর মালিক মেহেদী হাসান মিন্টু। তার বাড়ি ঝিকরগাছার কাটাখাল।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন- বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশের জোরালো তৎপরতা চলছে। এছাড়া উদ্ধার হওয়া ওই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে ভালো।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক