রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মৌমাছির হুলে শ্রমিকের মৃত্যু

যশোরের মনিরামপুরে মৌমাছির হুলে কওছার গাজী (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার মনিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কওছার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান- খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুল হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া হাবিবুল্লাহ, অন্তরা, কালিদাস ও সোহাগ হোসেন নামের চারজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের উদ্ধারকারী ডালিম হোসেন বলেন- দুপুরে কামালপুর এলাকায় সোহাগের কাঠ গোলায় কাজ করছিলেন কওছার।

এ সময় পাশের মেহগনিগাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় বাজপাখি। তখন মৌমাছি ছুটে এসে কওছার গাজীকে হুল ফুটায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন কওছার। এরপর ওই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থীরাসহ যত লোক পার হচ্ছিলেন তাদের সবাই মৌমাছির আক্রমণের শিকার হন। আহত ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন- আমি ইজিবাইক নিয়ে নেহালপুরে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পড়ে তিনজন কাতরাচ্ছেন। তাদের দেখে এগিয়ে গেলে আমি মৌমাছির হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ উদ্দিন বলেন- এদিন দুপুরে মৌমাছির হুলে ৮-১০ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কওছার আলী নামের একজন মারা গেছেন। চারজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন- মৌমাছির হুলে হতাহতের ঘটনা আমাদের কেউ জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন