শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন। টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য বলেন- সকালে টেকেরঘাট বাজার থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর বিশ্বাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা বলছেন- সকালে পাঁচাকড়ি বৈকালি মোড়ে একটি চায়ের দোকানে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে এসে চা পান করেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। দোকানের লোকজন পরিচয় জানতে চাইলে তারা খুলনার ফুলতলা এলাকা থেকে এসেছেন বলে জানান। অপরিচিত ওই দুই যুবকই যুবলীগ নেতাকে গুলি করে পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান- প্রথমে ধারণা করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেছেন উদয় শংকর। পরে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তার দেহের ডানপাশে পেছনে রক্ত দেখা গেছে। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান যুবলীগ নেতা উদয় শংকর খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন