বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর ও খাজুরা রুটে বাস চালু করলো যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির জন্য মনিরামপুর উপজেলা ও খাজুরা রুটে দুটি বাস চালু করা হয়েছে। বুধবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বাস দুটির নতুন রুটের উদ্বোধন করেন।

যবিপ্রবির পরিবহন দপ্তর জানায়, একটি বাস সকাল ৮টা ৫ মিনিটে মনিরামপুর থেকে ছেড়ে আসবে। এরপর এটি চাঁচড়া হয়ে যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট চাঁচড়া পর্যন্ত বিস্তৃত ছিল। সকলের যাতায়াতের সুবিধার্থে তা মনিরামপুর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বাস সকাল ৮টা ১০ মিনিটে যশোরের খাজুরা থেকে ছেড়ে আসবে। তারপর যশোর শহরের নিউমার্কেট হয়ে ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট নিউমার্কেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বর্তমানে যশোর শহর ছাড়াও চৌগাছা উপজেলা এবং ঝিনাইদহের কালীগঞ্জ রুটে যবিপ্রবির পরিবহনসমূহ চলাচল করে। যবিপ্রবির পরিবহন পুলে প্রাইভেট কার, মাইক্রোবাস, পাজেরো, মিনিবাস, বাসসহ বিভিন্ন ধরনের ২৪টি গাড়ি রয়েছে।

বাস দুটির রুট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, সহকারী প্রকৌশলী (পরিবহন) মো. শাহেদ রেজা, ছাত্রলীগ নেতা সোহেল রানা, উপাচার্যের একান্ত সচিব মো. মাসুম বিল্লাল, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!