বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদ্রাসার অফিস সহকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগে বাঁশদহায় ওয়ার্ড আ.লীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসার অফিস সহকারী অছিকুর রহমানকে মারপিট করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আ.লীগের সভাপতি ফারুক হোসেনের বিরুদ্ধে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ওই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অছিকুর রহমান বলেন, গত মঙ্গলবার মাদ্রাসা ছুটি হবার মিনিট তিনেক আগে নবম শ্রেণীর ছাত্র নবম মোহাম্মদ আলী ও মারুফ হোসেন লুঙ্গি পরে মাদ্রাসায় প্রবেশ করে সিড়ি দিয়ে ওপরে ওঠে। এসময় তারা মাদ্রাসার মেয়েদের দেখে কটুক্তি করলে আমি নিষেধ করি৷

পরবর্তীতে আমি বিষয়টি মোহাম্মদ আলীর অভিভাবকদের বলি। তখন অভিভাবকরা মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে মোহাম্মদ আলী কটুক্তির বিষয়টি অস্বীকার করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য তাদেরকে বলে। ওই দিন রাত ৯ টার দিকে বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম।

ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় খলিলের বাড়ি সামনে আসামাত্র বাঁশদহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও কাওনডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে তার ভাই মারুফ হোসেন, বেলাল হোসেনের ছেলে ফেরদৌস, নওশের আলীর ছেলে ইসমাইল হোসেনসহ অজ্ঞাত ২/৩ জন লোহার রড, হাতুড়ী ও বাঁশের লাঠি দিয়ে আমার উপর হামলা করে। তাদের হামলায় আমার বাম পা ভেঙে গেছে।

তাছাড়া তারা আমার সমগ্র শরীর থেতলে দিয়েছে। এসময় তার আমার কাছে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় আমি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে আসামীরা আমাকে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আমাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষরা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, হামালার ঘটনায় অছিকুর রহমানের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা করেছেন। ওই মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল