মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার জন্মান্ধ বংশীবাদক বশির আহমেদ

সাতক্ষীরার জন্মান্ধ বংশীবাদক বশির আহমেদ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। কলারোয়া নিউজের প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় উঠে আসে তার জীবনের করুন কাহিনী।

সাতক্ষীরা সদর থানার কুশাখালী গ্রামের মৃত আফছার আলী গাজির পুত্র বশির আহমেদ (৩৭)।
চার ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে জন্ম থেকে অন্ধ এই বশির আহমেদ। শৈশব ও কিশোর বয়স কোন রকম পার করলেও যৌবন বয়সে গরীব ঘরের সন্তান জীবন জীবিকার তাগিদে বেরিয়ে পড়তে হয়েছে।কি করবেন তিনি একজন অন্ধ হয়ে, এরিমধ্যে নিজ উদ্যোগে রপ্ত করে ফেলেছেন বাঁশি বাজানো। ভিক্ষা বৃত্তি পেশায় না নেমে বাঁশি কে পুঁজি করে বিভিন্ন হাটবাজারে বাঁশি বাজিয়ে মানুষের মন জয় করে,যা উপার্জন হতো তা দিয়ে গরিবনা মতে চলেয যেত তাদের সংসার।এ ছাড়া তার বাঁশি বাজানো শুনে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত, সেখান থেকেও কিছু আর্থিক সহায়তা পাওয়া যেত, ইতিমধ্যে তার সংসার আলো করে দুই কন্যা ওএক পুত্র সন্তান জন্ম নিয়েছে,বাবাও চলে গেলেন না ফেরার দেশে,বিশ্ব ব্যাপী চলে আসলো মহামারী করোনা ভাইরাস। উপার্জন পথ গেল বন্ধ হয়ে। কখনো আধাপেটা কখনো না খেয়ে চলছে এই গরীবের সংসার,অত্যান্ত ভারাক্রান্ত মন নিয়ে কথা গুলো বলছিলেন বশির আহমেদ।
এরই মধ্যে যুক্ত হন, বশিরের স্ত্রী হাসিনা বেগম, তিনি বলেন বড় মেয়ের বয়স (১১) ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, ছোট মেয়ের বয়স (৭) বছর শিশু শ্রেনীতে পড়ছে, ছেলেটির বয়স সাত মাস।

ছেলে, মেয়ে ও স্বামী স্ত্রী মিলে পাঁচ জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছে জন্মান্ধ বংশীবাদক বশির আহমেদ।

এমতাবস্থায় সমাজের বিত্তবান সহ মানবিক জেলা প্রশাসকের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, অসহায় পরিবার টি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন