রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ আটক ৪৩ অভিবাসী

মালয়েশিয়ার কোয়ান্তানে ১৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার রাতের অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৮ বাংলাদেশি, ৪ ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮, ভারতের ১ এবং পাকিস্তানের ২ নাগরিক। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫১ বছরের মধ্যে। অটকদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিবাসন বিভাগ, অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে নেগেরি পাহাংয়ের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এছাড়া যদি কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করে- সুরক্ষা দিয়ে তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা