বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিঠুন চক্রবর্তীকে বাদ দিয়েই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম নেই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর।

রাসবিহারি আসনে মিঠুনকে মনোনয়ন দেয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সেখানে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে।

খবর এনডিটিভির।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ মার্চ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সেদিন কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এ অভিনেতা।

এরপর কলকাতার মনীন্দ্র রোডের ঠিকানায় ভোটার হয় মিঠুন। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকতে পারে। ধারণা করা হচ্ছিল- কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এ দুটি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনাও সত্যি হলো না।

মঙ্গলবার (২৩ মার্চ) বিজেপি অবশিষ্ট ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে মিঠুন চক্রবর্তীর নাম নেই। আলোচিত রাসবিহারি আসনে মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। গুরুত্বপূর্ণ সময়ে কাশ্মিরের দায়িত্ব সামলেছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ