বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা বলয় পুলিশের

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এমন আবহে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলা ঠেকাতে প্রতিরোধমূলক মহড়াও অনুষ্ঠিত হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই মুম্বাই পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শহরের সব মন্দিরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোনও সন্দেহজনক কার্যকলাপের দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধিবিনায়ক মন্দিরের ট্রাস্টি রাজা রাম দেশমুখ নিশ্চিত করেছেন, তারা পুলিশের কাছ থেকে এমন নির্দেশনা পেয়েছেন।

কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই তৎপর মুম্বাই পুলিশ। স্টেশন, বিমানবন্দরসহ জনবহুল এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একাধিক মন্দির ছাড়াও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহরের সব ডেপুটি কমিশনার অফ পুলিশকে (ডিসিপি) তাদের নিজ নিজ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গা পূজার ঠিক আগে আগে সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে রীতিমতো আতঙ্কিত মুম্বাইয়ের বাসিন্দারা। চলতি মাসেই গণেশ চতুর্থী ছাড়াও, আগামী মাসে দুর্গাপুজো, দশেরা, দিওয়ালির মতো উৎসব রয়েছে। কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না হয়, সেদিকে জোরালো নজরদারি রেখেছে পুলিশ।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেসহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। এরপর থেকে বিভিন্ন সময় অনামা সূত্র দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি এসেছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন