শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রো লাইনে ট্রাক!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেট্রো লাইনে ট্রাক চলার কিছু ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের অনেকেই ভিরমি খেয়েছেন। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রতি শুক্রবার এভাবেই মেট্রোট্রাক পুরো লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে।

ফেসবুকে কেউ কেউ ছবিগুলো শেয়ার করে বলছেন: ‘প্রথম দেখে থাকলে এটি শেয়ার করুন।’ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, ‘ওই ট্রাক ওইখানে উঠল কেমনে?’ আবার কেউ কেউ দিয়েছেন বিভিন্ন পরামর্শ।

ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে দুটি ছবি শেয়ার করে লেখা হয়েছে: ‘প্রতি শুক্রবার এভাবেই মেট্রোট্রাকে করে মেট্রোরেলের পুরো লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।’
সেখানে মোহাম্মদ সুজন কমেন্ট করেছেন: ‘চিন্তার বিষয় ট্রাকটা ওইখানে উঠলো কীভাবে?’
প্রত্যুত্তরে মো. সবুজ ভূঁইয়া মন্তব্য করেছেন: ‘দিয়া বাড়ি ডিপো থেকে ওঠে।’
আবির হোসেন প্রশ্ন রেখেছেন: ‘এটা কি বিদ্যুৎবাহী নাকি তৈলবাহী?’
প্রত্যুত্তরে শহীদুল ইসলাম মন্তব্য করেছেন: তেলবাহী।

রিফাত আহমেদ মন্তব্য করেছেন, ‘আমার কাছে খুব অবাক লাগল, আমার জানালা থেকে সব দেখি আর কোনো দিন এটা নজরেই পড়ল না। রাত-দিন সাউন্ড আর সাউন্ড আর আমিও এটা মিস করলাম!’
মো. হারান প্রশ্ন রেখেছেন: ‘দিনের বেলা কেন পর্যবেক্ষণ করতে হবে, রাতের বেলা অসুবিধা কী?’
প্রত্যুত্তরে রফিক রিফাট মন্তব্য করেছেন: ‘আমাদের ধৈর্যের অনেক ঘাটতি আছে। ধৈর্য ধরা দরকার।’

সংশ্লিষ্টরা বলছেন, এটি আরআরভি। রুলার কাম রেল ভেহিকল। ওসিএস অর্থাৎ ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ডিপার্টমেন্টের কাজে ব্যবহার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…