রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসি-এমবাপের নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়ল পিএসজি

পিএসজির জার্সিতে মাঠে নামার পর এখনও ফরাসি লিগ ওয়ানে জালের দেখা পাননি লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আছেন অসাধারণ ছন্দে। কাল নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন জোড়া গোল। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তাতে পিছিয়ে পড়েও আরবি লাইপজিগের বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির।

মঙ্গলবার রাতে পাক দি ফ্রাঁসে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। স্বাগতিকদের দলে ছিলেন না নেইমার। তবে পিছিয়ে থেকেও শেষ সময়ে মেসির পায়ের জাদুতে দারুণ জয় তুলে নেয় মাওরিসিও পচেত্তিনো দল।

দারুণ জয়ে গ্রুপ শীর্ষে নিজেদের স্থান বজায় রাখল পিএসজি। ৩ ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আছে পিএসজি। দুইয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগ কোনো পয়েন্ট না নিয়ে রয়েছে তলানিতে। ম্যাচে তারকা নির্ভর পিএসজির পায়েই বল ছিল ৬৪ শতাংশ। গোলের লক্ষ্যে নেওয়া তাদের ৮টি শটের চারটি ছিলো লক্ষ্যে। বিপরীতে ১২ শট নেওয়া লাইপজিগের ৪টি ছিলো লক্ষ্যে।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। গোল করার মতো প্রথম সুযোগটা অবশ্য পায় সফরকারী লাইপজিগ। তৃতীয় মিনিটে ক্রিস্টোফার এনকুকুর কাছ থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন কনরাড লেইমার। তবে বুদ্ধিদীপ্ত শট নিতে পারেননি অস্ট্রিয়ান মিডফিল্ডার। তার শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে।

নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত এক শটে বল জালে পাঠান এমবাপে। ২৮ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস করেন আঞ্জেলিনো। ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি সিলভার। বিরতির আগে বেশ কিছু আক্রমণ হলেও এগিয়ে যেতে পারেনি কেউ।

বিরতির পর লাইপজিগের ম্যাচে পারফরম্যান্স অনুযায়ী যোগ্য দল হিসাবেই ৫৭ মিনিটে এগিয়ে দেন। তবে টাইলার অ্যাডামসের এক ব্যাকপাস এমবাপে ইন্টারসেপ্ট করে মেসির জন্য বল সাজিয়ে দেন। আর্জেন্টাইন সুপারস্টারও গোল করতে ভোলেননি। এরপর এমবাপের পাওয়া পেনাল্টি থেকে পিএসজিকে ৩-২ এগিয়ে দেন মেসি। শেষ দিকে ব্যবধান আরও বাড়তে পারত। হ্যাটট্রিকও হতে পারত মেসির। কিন্তু দলের দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে উড়িয়ে মারেন এমবাপে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন