রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে মাসে স্পেসএক্স স্যাটেলাইট সেবার কারিগরি যাত্রা শুরুর আশা

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসন্ন মে মাসে একটি কারিগরি যাত্রা আরম্ভে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থানা সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্যাটেলাইট সেবা পৌঁছানোর চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করেন।

গত দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করে আসা ড্রেয়ার এ অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যেন আসন্ন মে মাসে একটি টেকনিক্যাল লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ অগ্রগতিকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, এটি বাংলাদেশে একটি বড় খবর। মানুষ দিন গুনছে। আর যখন সেই সময়টি আসবে, তখন তা উদযাপনযোগ্য হতে হবে।

এ সহযোগিতার শুরু হবে একটি টেকনিক্যাল রোলআউটের মাধ্যমে, যার পরেই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে— কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পর।

এছাড়া, ইলন মাস্ক প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পেমেন্ট ফার্ম (পেপ্যাল)-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে, যা স্পেসএক্সের বাংলাদেশে পরিচালিত ডিজিটাল লেনদেনগুলোকে সহায়তা করতে পারে।

লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণকৃত অন্যতম সুসংগঠিত ও সুষ্ঠু উদ্যোগ।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনেরবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী
  • কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ
  • এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
  • অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি