শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের কেশবপুরে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়নের ৪,৫,ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসবমূখর পরিবেশে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনটি ওয়ার্ডের কাউন্সিলরগণ তাদের পছন্দের প্রার্থীকে তার মূল্যবান ভোট দিয়ে ৪নং এবং ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন। আর ৫নং ওয়ার্ডে দুটি পদেই একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্দিতায় সভাপতি ও সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

গত শনিবার (১১ জুুন) বিকেলে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক উবায়দুর রহমান ওহাব এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জি এম সিরাজুল ইসলাম সঞ্চালনায় ইউনিয়নের টিটা বাজিত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন। প্রধান বক্তা কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রশিদসহ থানা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ ওই ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার সম্মুখে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বচনী ফলাফল প্রকাশ করেন। ১১নং হাসানপুর ইউনিয়নের হাসানপুর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাজিদুর রহমান ও সম্পাদক ইবাদুল ইসলাম। টিটাবাজিতপুর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক রেজাউল ইসলাম। এবং কাকিলাখালী ৫নং ওয়ার্ডে দুটি পদেই একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্দিতায় সভাপতি কনোক বিহারী দাস ও সম্পাদক কল্লোল দাসের নাম ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর