বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বাঁগআচড়ায় মহিলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি

কলারোয়াঃ যশোরের বাঁগআচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার( ২৬ অক্টোবর) সকাল ১২ টায় কলেজের ‘আমেনা খাতুন’ একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন ও অগ্রগতিই প্রমাণ করে এই সরকার শিক্ষা ও জনবান্ধব সরকার।

সূধি সমাবেশে যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ,ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা নাসা বিঞ্জানী ড.মশিউর রহমান, কলেজ অধ্যক্ষ ইমান আলি সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকমন্ডলী, সূধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু